০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল ৬ লাখের বেশি

  • আপডেট সময় : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 5

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা ৬ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৬১.৮০ শতাংশ এবং বরিশাল বোর্ডে সর্বনিম্ন ৪৪.৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যান্য বোর্ডের মধ্যে কুমিল্লায় ৪৮.০৪, যশোরে ৪৪.৯২, দিনাজপুরে ৪৫.৯৮, সিলেটে ৫০.৯০, রাজশাহীতে ৪৫.০৬, ময়মনসিংহে ৫১.৪৪ এবং চট্টগ্রামে ৫২.০৭ শতাংশ পাসের হার। মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ এবং কারিগরি বোর্ডে ৪৯.৪৩ শতাংশ।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

31 October 2026

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল ৬ লাখের বেশি

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল ৬ লাখের বেশি

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল ৬ লাখের বেশি

আপডেট সময় : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬