স্পেনের বার্সেলোনায় সফল ও মানবিক বাংলাদেশি প্রবাসী দম্পতির উদ্যোগে যাত্রা শুরু করল ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের রেস্তোরাঁ ‘পানসী রেস্টুরেন্ট’ (Panshi Restaurant)।
বৃহস্পতিবার, ১৫ ই অক্টোবর ২০২৬ খ্রি. বার্সেলোনার রাভালে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই শুভ উদ্বোধন করা হয়। সম্পূর্ণ দেশীয় ও ইন্ডিয়ান স্বাদের খাবারের এই রেস্তোরাঁটি উদ্বোধনের ফলে স্থানীয় প্রবাসী ও ভিনদেশি গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে সকলে আশা করেছেন ।
রেস্তোরাঁটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের সম্মানিত অনারারি কনস্যুলেট জেনারেল রামন পেদ্রো বার্নাউস (Ramon Pedro Bernaus)। তিনি ফিতা কেটে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই সময় তিনি প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন ব্যবসায়িক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং রেস্তোরাঁটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ‘পানসী’ শুধু খাবারের ব্যবসাই নয়, বরং স্পেনের বুকে বাংলাদেশের সমৃদ্ধ খাদ্য সংস্কৃতি ও আতিথেয়তাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলবে।
রেস্তোরাঁটির পরিচালনা পর্ষদ স্বত্বাধিকারীরা স্পেনে সফল ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাত শহীদ ও আসমা দম্পতি দীর্ঘদিন ধরে বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সুনামের সাথে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কনস্যুলেট জেনারেল ছাড়াও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা রেস্তোরাঁটির দৃষ্টিনন্দন পরিবেশ ও খাবারের মানের প্রশংসা করেন।
খাবারের গুণগত মান বজায় রেখে এবং সামাজিক দায়বদ্ধতাকে সঙ্গী করে ‘পানসী রেস্টুরেন্ট’ বার্সেলোনায় বাংলাদেশিদের এক গর্বের প্রতীক হয়ে উঠবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।






















