০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনায় টেক্সটাইল এক্সপো উপলক্ষে, ইপিবি ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নৈশভোজ ও মতবিনিময় সভা।

ইউরোপের অন্যতম বৃহৎ ও স্পেনের সবচেয়ে বড় তৈরি পোশাক প্রদর্শনী “বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬”-এ বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদল এবং স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি নেতাদের নিয়ে এক জমকালো নৈশভোজ ও ভবিষ্যৎ অংশগ্রহণ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ২২ শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বার্সেলোনার স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালানিয়া বিএনপির সভাপতি শফিউল আলম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের ডেপুটি মিনিস্টার ইমাদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান, বিকেএমইএ পরিচালক মোঃ আব্দুল হান্নান। এছাড়া বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী সকল এক্সিবিটরস, বার্সেলোনার বাংলাদেশী সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং আয়োজক প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ এবং ইউরোপের বাজারে বাংলাদেশী পণ্যের ব্র্যান্ডিং নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করা হয়। রাষ্ট্রদূত মাসুদুর রহমান এনডিসি তার বক্তব্যে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের অংশীদারিত্ব আরও বাড়াতে দূতাবাস ও ইপিবির পক্ষ থেকে সব ধরনের ব্যবসায়িক, কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, স্পেনের এই মেলা ইউরোপীয় ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ স্থাপনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে অংশগ্রহণ নিয়ে তাদের কিছু মূল্যবান মতামত প্রদান করেন। তারা ইপিবি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা এবং উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
কমিউনিটি নেতারা ও ব্যবসায়ী প্রতিনিধিরা মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, স্পেনে বাংলাদেশী টেক্সটাইল পণ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুদৃঢ় ও বড় আকারের নিশ্চিত করার লক্ষ্যে এবং ইউরোপীয় ব্যবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে প্রবাসীদের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক ও সামাজিক সহযোগিতা বজায় থাকবে।

অনুষ্ঠানে আগামী দিনগুলোতে মেলায় বাংলাদেশের আরও সফল উপস্থিতি ও ভবিষ্যতে সময় উপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী সমন্বিত রোডম্যাপ তৈরির ওপর জোর দেওয়া হয় এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফল আলোচনার পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

24 October 2026

Spread the love
জনপ্রিয়

এমপি রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাকবিতণ্ডা: নিরাপত্তা ও অভিযোগ ঘিরে থানা উত্তপ্ত

বার্সেলোনায় টেক্সটাইল এক্সপো উপলক্ষে, ইপিবি ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নৈশভোজ ও মতবিনিময় সভা।

আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬