রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মোঃ আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন, গুলশান বিভাগে ৩৭ জন ও উত্তরা বিভাগে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১০৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, ৫ টি মোবাইলফোন, ২ টি চাকু,১ টি প্রাইভেটকার, ১ টি মোটরসাইকেল, ১৩৮২০ টাকা ও দুইজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
31 October 2026























