০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত এলেন ৩৫ বাংলাদেশি: বিমানবন্দরে ব্র্যাকের জরুরি সহায়তা

ইউরোপের তিন দেশ—ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে নথিপত্রহীন ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন রয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের উপস্থিতিতে ফেরত আসাদের সহায়তা প্রদান করা হয়। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম তাদের জরুরি মানবিক সহায়তা, প্রারম্ভিক কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে নিরাপদে পৌঁছানোর জন্য আর্থিক অনুদান প্রদান করে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়; পরবর্তীতে প্রাতিষ্ঠানিক কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের পুনরায় অর্থনৈতিক পুনর্বাসনের সুবিধাও দেওয়া হবে।

উল্লেখ্য, ইউরোপে অনিয়মিত বা নথিপত্রহীন অবস্থায় থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ২০১৭ সালে বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় ৫,০০০ বাংলাদেশি দেশে ফিরে এসেছেন, যাদের একটি বড় অংশ এসেছে সাইপ্রাস, ইতালি, রুমানিয়া ও ফ্রান্স থেকে।

25 October 2026

Spread the love
জনপ্রিয়

বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেফতার

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত এলেন ৩৫ বাংলাদেশি: বিমানবন্দরে ব্র্যাকের জরুরি সহায়তা

আপডেট সময় : ০৩:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬