০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরে ব্যবসাবাণিজ্য প্রসারে সহযোগিতার আশ্বাস ভারতীয় সহকারী হাইকমিশনারের

  • আপডেট সময় : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 40

হিলি স্থলবন্দরে ব্যবসাবাণিজ্য প্রসারে সহযোগিতার আশ্বাস ভারতীয় সহকারী হাইকমিশনারের

ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি উল্লেখ করেন, দুই দেশের সরকার, জনগণ এবং ব্যবসায়ীদের মধ্যকার গভীর বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে আমদানিকারক ও রপ্তানিকারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রবিবার দুপুর ১টায় হিলি সীমান্ত চেকপোস্ট গেটে পৌঁছালে মনোজ কুমারকে স্থানীয় উপজেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতারা স্বাগত জানান। এরপর তিনি হিলি সীমান্তের জিরোপয়েন্ট এলাকা পরিদর্শনের পাশাপাশি সেখানে দায়িত্বরত বিজিবি ও বিএসএফের কার্যক্রম ঘুরে দেখেন এবং উভয় দেশের ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

পরবর্তীতে দুপুর ২টায় হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ডাকবাংলোয় আয়োজিত এক ব্যবসায়ী বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বৈঠকে ব্যবসায়ীরা ভারতে কোয়ারেন্টাইন ও উচ্চপদস্থ কাস্টমস কার্যালয় স্থাপন, বাংলাদেশি পণ্যের দ্রুত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা এবং দ্রুত বিজনেস ভিসা পাওয়ার দাবি জানান।

বর্তমানে হিলি বন্দর দিয়ে দৈনিক ১২০-১২২টি ট্রাক পণ্য আমদানি হলেও তা বাড়িয়ে ১৫০টিতে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সহকারী হাইকমিশনার ব্যবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, উভয় দেশের বাণিজ্যিক উদ্দেশ্য সৎ ও স্পষ্ট হওয়ায় খুব দ্রুতই এই লক্ষ্য অর্জিত হবে এবং এতে হাইকমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

উক্ত বৈঠকে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ স্থানীয় আমদানিকারক ও রপ্তানিকারকবৃন্দ উপস্থিত ছিলেন।

16 September 2026

জনপ্রিয়

মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩৬

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

হিলি স্থলবন্দরে ব্যবসাবাণিজ্য প্রসারে সহযোগিতার আশ্বাস ভারতীয় সহকারী হাইকমিশনারের

আপডেট সময় : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬