১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়, সিগারেটের দাম বৃদ্ধি ও হংকংয়ের সাথে বিনিয়োগ চুক্তির অনুমোদন

  • আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 139

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়, সিগারেটের দাম বৃদ্ধি ও হংকংয়ের সাথে বিনিয়োগ চুক্তির অনুমোদন

ক্তির অনুমোদন

জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে অর্থ ও বাণিজ্য সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি হ্রাস, রাজস্ব বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে মন্ত্রিসভা এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা সম্প্রতি মন্তিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

বিদ্যুৎ ঘাটতি কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বিশেষ শুল্ক-কর ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন বা ৬ মাস পর্যন্ত এসব আমদানিকৃত যন্ত্রাংশে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। সরকার আশা করছে, এই ছাড়ের ফলে দ্রুততম সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা বিদ্যুৎ ঘাটতি কমিয়ে শিল্প উৎপাদন সচল রাখবে এবং আমদানিকৃত যন্ত্রপাতির ব্যয় ও ক্ষতি কমিয়ে নতুন বিনিয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে।

একই বৈঠকে অবৈধ বাণিজ্য রোধ এবং রাজস্ব ঘাটতি কমাতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহার সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাবও অনুমোদন লাভ করে।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাণিজ্যিক নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ১০ বছর মেয়াদি ‘প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তির শর্তানুসারে, স্বাক্ষর হওয়ার ৩ বছর পর উভয় দেশ তা সংশোধনের সুযোগ পাবে। উল্লেখ্য, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ষষ্ঠ বৃহত্তম উৎস হংকং। নতুন এই চুক্তির ফলে দেশের পোশাক ও টেক্সটাইলসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে নতুন বিদেশি বিনিয়োগ আসবে, যা কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং সার্বিক শিল্পায়নে বড় অবদান রাখবে।

31 October 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

কল্যাণপুরে মোহাম্মদপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়, সিগারেটের দাম বৃদ্ধি ও হংকংয়ের সাথে বিনিয়োগ চুক্তির অনুমোদন

আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬