০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে অস্ত্র ও মাদকসহ ডিবির জালে দুই শীর্ষ সন্ত্রাসী

সাভারে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার পালোয়ানপাড়ায় এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (২১ আগস্ট) রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—দিনাজপুরের হাকিমপুর থানার মহেশপুর-বাওনা গ্রামের রাসেল বাবু (২২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরফপাহাড়ী গ্রামের সজীব সরকার (২০)। তারা দীর্ঘদিন ধরে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় ভাড়া থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাস ও মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। অভিযানে তাদের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি শটগানের কার্তুজ, একটি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল, ২০০ গ্রাম গাঁজা এবং দুটি সিসিটিভি ক্যামেরাসহ একটি ডিভিআর জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করার পর তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

29 October 2026

Spread the love
জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

সাভারে অস্ত্র ও মাদকসহ ডিবির জালে দুই শীর্ষ সন্ত্রাসী

আপডেট সময় : ০২:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬