০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ১৯ কেজি গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

রাজধানীর যাত্রাবাড়ীতে ১৯ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদসহ মোহাম্মদ আলী সুমন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

বুধবার বিকালে যাত্রাবাড়ী থানার মাওয়া ও কেরানীগঞ্জগামী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় সুমনের কাছ থেকে ১৯ কেজি গাঁজা, দুই বোতল মদ ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গোমারবাড়ী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সুমনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

29 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বংশালে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

যাত্রাবাড়ীতে ১৯ কেজি গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৬:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬