০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বংশালে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর বংশালে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন–আমির হোসেন প্রদীপ (২৬), মো. রায়হান (২৬) এবং আইনের সংঘাতে জড়িত এক শিশু।

বংশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে বংশাল থানার কাজী আলাউদ্দিন রোডে একটি এটিএম বুথের বিপরীতে পাকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। একই দিন রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বংশাল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় বংশাল থানায় মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

29 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

মানব পাচার প্রতিরোধে ৭ দেশের কর্মকর্তাদের নিয়ে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ

বংশালে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬