০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেবে না দিল্লি

  • আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 39

শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেবে না দিল্লি

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়, যা সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে তুলে ধরেছে প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার আগ্রহ ব্যক্ত করার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সংসদীয় কমিটির পর্যালোচনায় জানানো হয় যে, ভারতে শেখ হাসিনাকে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির আলোকে। তবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণা বা কর্মকাণ্ড চালানো যাবে না—এই নীতিতে দিল্লি অটল রয়েছে।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) বিষয়ে ঢাকা থেকে যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, তা ভারতের প্রচলিত আইন ও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে বলে কমিটিকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান জানিয়েছেন, ভারত থেকে দেশে ফিরলেই সাবেক এই প্রধানমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক ওই প্রতিবেদনে সংসদীয় কমিটি সরকারকে মানবিক ও নীতিনিষ্ঠ অবস্থান বজায় রাখার পাশাপাশি এ ধরনের সংবেদনশীল পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনার সুপারিশ করেছে। পাশাপাশি, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কমে যাওয়ায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হওয়া এবং তা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলার বিষয়টি উল্লেখ করে দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছে কমিটি। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভিসা স্থগিত করার প্রায় দুই বছর পর, ২০২৬ সালের ২৮ জুন বাংলাদেশিদের জন্য আবারও পর্যটক ভিসা চালু করে ভারত।

প্রতিবেদনে দুই দেশের দ্বিপক্ষীয় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও জোর দেওয়া হয়েছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হতে চলায় দ্রুত নবায়ন আলোচনা শুরু করার সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে হালনাগাদ জলপ্রবাহের তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়। এছাড়া, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি ভারতের কূটনৈতিক সম্পৃক্ততার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বজায় রাখার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

14 September 2026

জনপ্রিয়

শাহজালালে যাত্রীর কাছ থেকে সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেবে না দিল্লি

আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬