১১:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরতের শুরুতেই পঞ্চগড়ে ঘন কুয়াশা: দেখা মিলল শীতের আগাম আবহ

  • আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 210

শরতের শুরুতেই পঞ্চগড়ে ঘন কুয়াশা: দেখা মিলল শীতের আগাম আবহশরতের শুরুতেই পঞ্চগড়ে ঘন কুয়াশা: দেখা মিলল শীতের আগাম আবহ

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শরতের শুরুতেই হুট করে দেখা মিলেছে ঘন কুয়াশার। আজ মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত জেলার গ্রাম ও শহরের সড়কগুলো ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে পথঘাট ঢেকে যাওয়ায় দূরপাল্লার ও স্থানীয় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। হঠাৎ এমন আবহাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মনে উঁকি দিচ্ছে শীতের আগমনী বার্তা।

স্থানীয় অধিবাসীরা জানান, কুয়াশার দাপট এতটাই বেশি ছিল যে মাত্র কয়েক হাত দূরের বস্তুও স্পষ্ট দেখা যাচ্ছিল না। সদর উপজেলার গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম ও ইজিবাইক চালক আজিজুল ইসলাম জানান, সেপ্টেম্বর মাসে এমন ঘন কুয়াশা আগে তাঁদের চোখে পড়েনি। হেডলাইট জ্বেলেও ঠিকমতো পথ না দেখায় বাধ্য হয়েই ধীরগতিতে গাড়ি চালাতে হয়েছে। তবে সকাল বাড়ার সাথে সাথে সূর্যের আলো ফুটলে কুয়াশা কেটে গিয়ে পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়ে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল ৬টায় এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার তারতম্য এবং আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থানের পর হঠাৎ তা কেটে যাওয়ার কারণেই মূলত এমন কুয়াশার সৃষ্টি হয়েছে।

31 October 2026

শরতের শুরুতেই পঞ্চগড়ে ঘন কুয়াশা: দেখা মিলল শীতের আগাম আবহ

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

কল্যাণপুরে মোহাম্মদপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

শরতের শুরুতেই পঞ্চগড়ে ঘন কুয়াশা: দেখা মিলল শীতের আগাম আবহ

আপডেট সময় : ০৩:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬