০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ফখরুলকে হেনস্তা: জেজেইউ’র তীব্র প্রতিবাদ

  • আপডেট সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 17

সাংবাদিক ফখরুল ইসলামকে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জেজেইউ‍‍`র

রাজধানীর মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজের সামনে ফুটপাত উচ্ছেদ অভিযানের ভিডিও ধারণ করার সময় দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া প্রধান ও জুলাই জার্নালিস্টস ইউনিটির (জেজেইউ) সদস্য ফখরুল ইসলামের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও দারুস সালাম থানা পুলিশের এক সদস্য তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালেও ফোন ফেরত না দিয়ে তাঁর সাথে দুর্ব্যবহার করা হয় এবং পুলিশের গাড়ির চালক তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে ফখরুল ইসলাম অভিযোগ জানান।

স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জুলাই জার্নালিস্টস ইউনিটি (জেজেইউ) বলেছে, জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনার ভিডিও বা তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। দায়িত্ব পালনের সময় বাধা দেওয়া, মোবাইল কেড়ে নেওয়া কিংবা শারীরিক হেনস্তা করা স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত অধিকার চর্চার সম্পূর্ণ পরিপন্থী।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও জেজেইউ’র দাবি

জেজেইউ মনে করিয়ে দেয়, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনাই হলো মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। এ প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জেজেইউ এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অপহৃত মোবাইল ফোন অবিলম্বে ফেরত দেওয়া এবং সাংবাদিকদের হয়রানি বন্ধে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।

29 October 2026

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ফখরুলকে হেনস্তা: জেজেইউ’র তীব্র প্রতিবাদ

Spread the love
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে ১০ কন্টেইনারে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক আটক: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ফখরুলকে হেনস্তা: জেজেইউ’র তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০৩:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬