০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাস পার হলেও সরেনি গাছ, রায়গঞ্জে স্কুল ভবনে চরম ঝুঁকি

  • আপডেট সময় : ০৭:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 176

মাস পার হলেও সরেনি গাছ, রায়গঞ্জে স্কুল ভবনে চরম ঝুঁকি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনের ওপর প্রায় এক মাস আগে ভেঙে পড়া একটি বড় গাছ এখনও অপসারণ করা হয়নি। গত ১৭ মে রাতে আকস্মিকভাবে গাছটি ভবনের ওপর ভেঙে পড়লে এর সামনের অংশ ফেটে যায় এবং বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গত ২০ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাছটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলেও দীর্ঘ এক মাসেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চরম ঝুঁকিপূর্ণ এই ভবনেই প্রথম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চলছে, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা সুলতানা জানান, যথাযথ নিয়ম মেনে দ্রুত গাছটি অপসারণ করা সম্ভব হলে শিশুদের জন্য একটি নিরাপদ শিক্ষাবেশ নিশ্চিত করা যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা চরম উদ্বেগের মধ্য দিয়েই পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অভিভাবকরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন। তারা অবিলম্বে গাছটি অপসারণ করে ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কার করার অথবা শিক্ষার্থীদের জন্য দ্রুত বিকল্প নিরাপদ শ্রেণিকক্ষের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন।

31 October 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

পরিবারের পাশে থাকার আশ্বাস অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের: তাহসিফের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি রাওয়ার

মাস পার হলেও সরেনি গাছ, রায়গঞ্জে স্কুল ভবনে চরম ঝুঁকি

আপডেট সময় : ০৭:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬