০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে মহানগর বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক সম্পন্ন

স্পেনের বার্সেলোনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বার্সেলোনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল, মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬), স্থানীয় সময় রাত ৯:৩০ মিনিটে বার্সেলোনার রাম্বলা দে রাভাল ১৩-এ অবস্থিত ঐতিহ্যবাহী ‘রয়েল নবাব রেস্টুরেন্ট’-এ এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বার্সেলোনা মহানগর বিএনপি’র নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব ফয়সাল আহমেদ এবং সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য সচিব জনাব নূরুল আমীন নূরু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপি’র সভাপতি জনাব শফিউল আলম শফি। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জনাব প্রভাষক ফখরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুর রাজ্জাক লিটন। অনুষ্ঠানে কাতালুনিয়ার স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আগামী দিনের জন্য একটি যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে ফয়সাল আহমেদকে আহ্বায়ক এবং নূরুল আমীন নূরুকে সদস্য সচিব করে ৭১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি খুব শীঘ্রই সঠিক মূল্যায়ন ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত যোগ্য কমিটি ঘোষণা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় বক্তারা প্রবাসে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নবগঠিত আহ্বায়ক কমিটি বার্সেলোনায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে। পরিশেষে, নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এরপর উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

31 October 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

উত্তরখানে ৪ বিদেশি পিস্তলসহ ‘কিলার শিবলু’ গ্রেফতার

বার্সেলোনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে মহানগর বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক সম্পন্ন

আপডেট সময় : ০১:২১:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬