০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভ্যাট কমিশনারেটের অভিযান: সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

  • আপডেট সময় : ০৫:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • 83

নারায়ণগঞ্জে ভ্যাট কমিশনারেটের অভিযান: সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

নারায়ণগঞ্জের টানবাজারে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এক অভিযানে কর চালানপত্রবিহীন বিপুল পরিমাণ অবৈধ সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ।

আজ ১৯ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় ভ্যাট কমিশনারেটের একটি বিশেষ প্রিভেন্টিভ টিম নারায়ণগঞ্জ সদরের জিমখানা, টানবাজার এলাকার ‘এস. আর. ট্রেড’ (স্বত্বাধিকারী: রাজীব সাহা)-এর একটি অনিবন্ধিত গোডাউনে এ তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোডাউনটি থেকে কোনো প্রকার বৈধ কর চালানপত্র ছাড়াই রাখা ৭৭,৩৯০ (সাতাত্তর হাজার তিনশত নব্বই) কেজি পলেস্টার ও নাইলন ইয়ার্ন উদ্ধার করা হয়, যা চায়না, মালয়েশিয়া ও ভিয়েতনামে তৈরি। এর পাশাপাশি কোনো চালানপত্র না থাকা আরও ১০,০০০ (দশ হাজার) কেজি স্থানীয়ভাবে উৎপাদিত সুতাও পাওয়া যায়।

জব্দকৃত মোট সুতার আনুমানিক বাজারমূল্য ৩,২০,০০,০০০.০০ (তিন কোটি বিশ লক্ষ) টাকা। ঘটনার পর প্রযোজ্য রাজস্ব আদায় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।  কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ।

31 October 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬২

নারায়ণগঞ্জে ভ্যাট কমিশনারেটের অভিযান: সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সুতা জব্দ

আপডেট সময় : ০৫:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬