০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্ট গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় ঘোষণা আগামীকাল

  • আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • 14

জুলাই-আগস্ট গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় ঘোষণা আগামীকাল

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণা করা হবে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন।

মামলার বিচারিক প্রক্রিয়ায় আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অপরদিকে, পলাতক আসামি ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে শুনানি করেন আইনজীবী এম হাসান ইমাম। এ ছাড়া যুবলীগ ও ছাত্রলীগের চার শীর্ষ নেতার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ইশরাত জাহান।

এই মামলায় ওবায়দুল কাদেরের পাশাপাশি অভিযুক্ত অপর ছয় পলাতক আসামি হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

14 September 2026

জনপ্রিয়

প্রেম থেকে বিরোধ, প্রেমিকার খণ্ডিত লাশ লাগেজে ও বস্তায়

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

জুলাই-আগস্ট গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় ঘোষণা আগামীকাল

আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬