০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমি সংক্রান্ত বিরোধে দুমকিতে ব্যাংকের নৈশপ্রহরীকে পিটিয়ে জখম, আটক ১

পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ডাচ্-বাংলা ব্যাংকের নৈশপ্রহরী মো. কালাম সরদারকে পথরোধ করে মারধর ও গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্র্যাক এনজিও কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, কালাম সরদার নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে রিমন রায়হান, কামরুল হাসান এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন তার পথরোধ করেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর আহত কালাম সরদারের মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে রিমন রায়হান ও কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করা হয়েছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এজাহারভুক্ত ১ নম্বর আসামি রিমন রায়হানকে ইতোমধ্যে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

14 September 2026

জনপ্রিয়

অপহরণ মামলায় গ্রেপ্তার জামালপুরের আ.লীগ নেতা শাহীনুজ্জামান

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

জমি সংক্রান্ত বিরোধে দুমকিতে ব্যাংকের নৈশপ্রহরীকে পিটিয়ে জখম, আটক ১

আপডেট সময় : ০৫:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬