দুই দিনের ব্রিকস (BRICS) সম্মেলনে অংশ নেওয়া এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর রোববার নয়াদিল্লি ত্যাগ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি নয়াদিল্লি থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের পর প্রতিবেশী ভারতে এটাই ছিল চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রথম সফর। প্রায় ছয় বছর আগে বিতর্কিত তিব্বত সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সামরিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই থমথমে পরিস্থিতির পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করার ক্ষেত্রে এই সফর ও বৈঠককে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
13 September 2026






















