০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের দণ্ডে দণ্ডিত ২০ এনবিআর কর্মকর্তা পেলেন রাষ্ট্রপতির ক্ষমা

  • আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 43

আন্দোলনের দণ্ডে দণ্ডিত ২০ এনবিআর কর্মকর্তা পেলেন রাষ্ট্রপতির ক্ষমা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাদের একাধিক জনকে বিভাগীয় মামলার দায় থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে আপিল করলে তা মঞ্জুর করা হয়। এর প্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

দণ্ড মওকুফ ও অব্যাহতি প্রাপ্তদের মধ্যে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল, শফিউল বশর, সবুজ মিয়া ও মো. সাইদুল ইসলাম ক্ষমা লাভ করেছেন। এছাড়া চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনার মো. জাকির হোসেন, যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, আ.আ.ম. আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদারের লঘুদণ্ড বাতিল করে দায়মুক্তি দেওয়া হয়েছে।

কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, মো. মামুন মিয়া, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান এবং মাসুমা খাতুন। পাশাপাশি উপ-কর কমিশনার মো. জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হাসান শাকিল এবং অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানার লঘুদণ্ড বাতিল সহ বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এনবিআর সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৫ সালে সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। শাস্তিস্বরূপ তাদের বেতন স্কেল ২ থেকে ৩ ধাপ অবনমন করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের ওপর ভিত্তি করে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ ও অব্যাহতি দান করেন।

16 September 2026

জনপ্রিয়

মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩৬

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

আন্দোলনের দণ্ডে দণ্ডিত ২০ এনবিআর কর্মকর্তা পেলেন রাষ্ট্রপতির ক্ষমা

আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬