০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ৩৭ বোতল

  • আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • 61

শিবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ৩৭ বোতল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশি মদসহ মো. নাইম হক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল। এ সময় তাঁর বসতবাড়ি থেকে ওষুধের বোতলজাত পণ্য, বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজনগর হাংগামী এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার নাইম হক ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. বাবুল এবং মায়ের নাম মোছা. কারিমা।

এসআরবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় নাইম হকের বসতবাড়ির শয়নকক্ষে খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ১২ বোতল ‘Kuf Relief’ ও ৬৬ বোতল ‘WINCEREX’ জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব পণ্যের মোট মূল্য ৩ লাখ ১ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে আরও উদ্ধার করা হয় ৩৫ বান্ডেল ভারতীয় পাতার বিড়ি। প্রতি বান্ডেলে ২০ প্যাকেট হিসেবে মোট ৭০০ প্যাকেট বিড়ি এবং এক পোটলা খোলা ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি মোবাইল ফোনও জব্দ করেছে আভিযানিক দলটি।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

31 October 2026

Spread the love
জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল ৬ লাখের বেশি

শিবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ৩৭ বোতল

আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬