০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালী বাস টার্মিনালে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ মাহমুদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, ডিবি মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

25 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেফতার

মহাখালী বাস টার্মিনালে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬