০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান

  • আপডেট সময় : ০৫:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 22

বিএনপির প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত দিনে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং এই আসনে তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে মঙ্গলবার এবং এর বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে বুধবার। আপিল নিষ্পত্তি হবে আগামী ২৯ অক্টোবর। এছাড়া আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং পরবর্তীতে সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী এই আসনটি বিএনপিই পাবে এবং অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সুযোগ নেই। ফলে মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকলে নিয়ম অনুযায়ী বিএনপির প্রার্থী হিসেবে এলিজা জামানই নির্বাচিত হবেন।

26 October 2026

Spread the love
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯০

বিএনপির প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান

আপডেট সময় : ০৫:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬