ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ৮ জন,শেরেবাংলা নগর থানায় ৬ জন, তেজগাঁও থানায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ জন এবং হাতিরঝিল থানায় ১৪ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. গেন্দু (৩৩),মো. সুমন (৩৬),মো. আবুল কালাম (৫০),মো. শিমুল (৩৩), হযরত ওমর ফারুক (মাহিন) (১৬),মো. খোকন (৪০), এসকে জনি (২৯),বাচ্চু (৪৫),মো. সুমন (৩২),মো. ইমন শিকদার (২৫),মো. সাহিদ (৩০),মো. শামীম (২৭),মো. নাফিউর রহমান তন্ময় (২৪),মো. আক্কাস (২১), মো. আকাশ (২১),মো. তুহিন (৩৬),মো. কোরবান (৪০),মো. লাদেন (২৪),মো. আরিফ (২০), মো. সজীব (২০),মো. হৃদয় (২১),মো. নুর আলম (২৫), মো. শাহাদাত (২২),হৃদয় (২৫), মো. সোহেল (৩০) ও মো. আবু কাশেম খান আরিফ (২২)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোসা.পারভীন (৪২),মো. মিয়া হোসেন (৫৫),মো. মোস্তফা কামাল (৪৪),মো. জহিরুল ইসলাম (৩০),মো. জয়নাল আবদিন (২৭),হিমেল রায় (২৩), মো. কাওসার হোসেন (২৪) ও মো. রাজিব (২৪)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মীনার আহম্মেদ (৩২), বিল্লাল হোসেন উজ্জ্বল (২৮), মো. জাহিদ (২৪),মো. সুমন হোসেন (১৯), মিজানুর রহমান (৩০) ও মো. জাকির হোসেন আলো (৪৫)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সোসা.শারমিন ওরফে স্বপ্না (২৯),মো. হাবিবুর রহমান (২৪),ফারুক (৩৯), মো. আকরাম হোসেন সুমন (৪২), তপন শীল (৪৪) ও মো. মোরাদ মিয়া (২১)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. নূর আলম (২৫) ও মো. হারুন (৩০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-আমির হামজা (২০),মেহেদী হাসান (১৮),মো. রাকিবুল হাসান (১৯),মোহাম্মদ ইসমাইল (১৮),মোহাম্মদ রবিউল ইসলাম (১৮),নুর নবী (৪৫), মো. খোকন (২০),মো. সজীব (২৭),ফজলে রাব্বী (১৯),শুভ (১৯), রিপন শিকদার (৪০),মো. রাশেদ (৩৩),মো. রাব্বি হোসেন (২২) ও জাহিদুল ইসলাম অনিক (২২)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





















