০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে কিংফিশারে এনবিআরের চার গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল আটক

  • আপডেট সময় : ০৬:২১:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 17

গুলশানে কিংফিশারে এনবিআরের চার গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল আটক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিকট প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ দিবাগত রাত ১২:৩০ ঘটিকায় রাজধানীর গুলশানে অবস্থিত Kingfisher Restaurant Ltd.-এ এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটির উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য, বিশেষত অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকির মাধ্যমে সংগ্রহ ও বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। উক্ত প্রতিষ্ঠানটির বিআইএন (BIN) ০০০৭২১৬৮১-০১০১ এবং টিআইএন (TIN) ৬৫২৩৫৪২৯৯৯২২, যা প্লট-৩৩, রোড-৪৫ (গ্রাউন্ড, ৩য় ও ৪র্থ তলা), গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায় অবস্থিত।

এই অভিযানটি মূলত অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগৃহীত অ্যালকোহলজাতীয় পানীয়ের মজুদ শনাক্তকরণ, স্থানীয় পর্যায়ে এসব পণ্য বিক্রয়ে ভ্যাট ফাঁকি প্রতিরোধ, বিক্রয়লব্ধ অর্থ আয়কর নথিতে যথাযথভাবে প্রদর্শিত হয়েছে কি না তা পরীক্ষা এবং সংশ্লিষ্ট লেনদেনে মানি লন্ডারিংয়ের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখার লক্ষ্যে পরিচালিত হয়।

এনবিআরের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে রাজস্ব বোর্ডের চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল এ অভিযানে অংশ নেয়। অভিযানে উপস্থিত কর্মকর্তারা হলেন—

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (TIIU): অতিরিক্ত কর কমিশনার জনাব মুসতবা ইশতিয়াক আহমদ এবং সহকারী কর কমিশনার জনাব মোঃ রিপন আলী

মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (VAIID): যুগ্ম-পরিচালক জনাব ইমাম গাজ্জালী

সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (CIC): সহকারী পরিচালক জনাব মহিব-উল-ইসলাম

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID): সহকারী পরিচালক জনাব কাজী আল মাসুম

অভিযানটি কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ১১৩, ১১৪, ১৭৬, ১৭৭, ১৭৮, ১৮০, ১৮১, ১৮২, ১৮৩, ১৮৪ ও ১৯১; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৮৩; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ৬০ এবং আয়কর আইন, ২০২৩-এর ধারা ২০২, ২০৩, ২০৪, ২০৫, ২০৬, ২০৭, ২০৮ ও ২০৯-এ প্রদত্ত ক্ষমতাবলে সম্পন্ন হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ বৈধ কাগজপত্রবিহীন অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় আটক করা হয়েছে। পুরো অভিযান পরিচালনাকালে Special Response Battalion (SRB-1) সার্বক্ষণিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা প্রদান করে।

26 October 2026

Spread the love
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯০

গুলশানে কিংফিশারে এনবিআরের চার গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল আটক

আপডেট সময় : ০৬:২১:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬