০৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান হত্যা: রাষ্ট্রপতিকে গুলি করেন মতিউর, দুই দিন আগে চট্টগ্রামে যান এরশাদ

  • আপডেট সময় : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • 86

জিয়াউর রহমান হত্যা: রাষ্ট্রপতিকে গুলি করেন মতিউর, দুই দিন আগে চট্টগ্রামে যান এরশাদ

১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেওয়া জিজ্ঞাসাবাদে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মো. মোজাফফর হোসেন জানিয়েছেন, সেদিন জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদ সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঠিক দুই দিন আগে, অর্থাৎ ২৮ মে, তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ হেলিকপ্টারযোগে চট্টগ্রামে গিয়েছিলেন। মোজাফফর হোসেন তদন্তকারীদের কাছে এই চাঞ্চল্যকর তথ্যও প্রকাশ করেন। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) পুনরায় জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী সেনা কর্মকর্তাদের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ঘটনার প্রায় ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলাতেও গ্রেপ্তার রয়েছেন। প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, জিয়াউর রহমান হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ—উভয় বিষয়েই তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

31 October 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

এইচএসসি: সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৬.৫১ শতাংশ

জিয়াউর রহমান হত্যা: রাষ্ট্রপতিকে গুলি করেন মতিউর, দুই দিন আগে চট্টগ্রামে যান এরশাদ

আপডেট সময় : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬