ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ টাকার ৯২টি ও ১ হাজার টাকার ১টি জাল নোটসহ তাঁকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী মো. কাওসার খান (৩৫) পালিয়ে যান। এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার পর আজ বৃহস্পতিবার সকালে আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
29 October 2026






















