১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম-রুবেলা টিকাদানে অভূতপূর্ব সাফল্য: পাঁচ মাসে টিকা পেল পৌনে দুই কোটির বেশি শিশু

  • আপডেট সময় : ০৩:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • 122

হাম-রুবেলা টিকাদানে অভূতপূর্ব সাফল্য: পাঁচ মাসে টিকা পেল পৌনে দুই কোটির বেশি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে প্রায় ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু সফলভাবে টিকা গ্রহণ করেছে। লক্ষ্যমাত্রার তুলনায় যা প্রায় ১০ শতাংশ বেশি। দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের সময়োপযোগী উদ্যোগের ফলে টিকার ক্ষেত্রে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রত পদক্ষেপ গ্রহণ করে। গত ৫ এপ্রিল প্রথম দফায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করা হয়। পরবর্তীতে ১২ এপ্রিল দ্বিতীয় দফায় চারটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে (ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ) এবং ২০ এপ্রিল থেকে তৃতীয় দফায় সারাদেশে একযোগে এই কর্মসূচি প্রসারিত করা হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে সারাদেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্থাৎ ১০৯.৮ শতাংশ শিশু টিকা পেয়েছে। বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন শিশু টিকা গ্রহণ করে। এছাড়া রাজশাহী বিভাগে ২২.১৩ লাখ, রংপুর বিভাগে ২০.৭৩ লাখ, খুলনা বিভাগে ১৬.৯৫ লাখ, ময়মনসিংহ বিভাগে ১৫.৩০ লাখ, সিলেট বিভাগে ১৩.৮৫ লাখ এবং বরিশাল বিভাগে ১১.১০ লাখ শিশু এই টিকাদানের আওতায় এসেছে।

দেশের ১২টি সিটি করপোরেশন এলাকাতেও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছিল। যার মধ্যে ঢাকা উত্তরে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন এবং ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন শিশু টিকা পেয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩.৩৬ লাখ, গাজীপুরে ২.০৬ লাখ এবং খুলনায় ৯৬ হাজারের বেশি শিশুসহ অন্যান্য সিটি করপোরেশনে উল্লেখযোগ্য সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়েছে।

টিকা কার্যক্রমের সার্বিক বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, শিশুদের টিকা প্রদান একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। তবে দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় কোনো শিশু যেন বাদ না পড়ে, সে উদ্দেশ্যে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবারও নতুন করে সারাদেশে ব্যাপকভাবে হাম প্রতিরোধে স্পেশাল ক্যাম্পেইন শুরু করা হবে।

31 October 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

হাম-রুবেলা টিকাদানে অভূতপূর্ব সাফল্য: পাঁচ মাসে টিকা পেল পৌনে দুই কোটির বেশি শিশু

আপডেট সময় : ০৩:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬