১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে জেলে পরিবারের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

​জামালপুরের সরিষাবাড়ীতে নিজেদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ, প্রাণনাশের হুমকি, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী জেলে পরিবার। বুধবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর খুশির ভিটা এলাকায় ঘন্টাব্যাপি মৎসজীবি পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলাম ও সাদ্দাম হোসেনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে লোকজন নিয়ে জেলে পরিবার শফিকুলের বাড়ীতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়ায় অভিযোগ উঠে। ফলে ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় রবিবার দুপুরে ২১ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শফিকুল। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে এসে শফিকুল ইসলাম এর পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ, এলাকা ছাড়ার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন জেলে শফিকুল ইসলাম। তাই নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেন।

​মানববন্ধনে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, ইমরান হোসেন, রওশনারা বেগম, শেফালী আক্তারসহ স্থানীয় এলাকাবাসী। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় ভুক্তভোগী জেলে পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

13 September 2026

জনপ্রিয়

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬২৯,সবচেয়ে বেশি মিরপুরে

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সরিষাবাড়ীতে জেলে পরিবারের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬