১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে কাস্টমস গোয়েন্দার অভিযান: ৩৮.৫ লিটার মদসহ আটক ৭

  • আপডেট সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • 33

শাহজালালে কাস্টমস গোয়েন্দার অভিযান: ৩৮.৫ লিটার মদসহ আটক ৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগেজ থেকে ৩৮.৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মুম্বাই থেকে ঢাকাগামী ‘Air India’-এর AI2183 ফ্লাইটটি সকাল আনুমানিক ১০টা ৪৩ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে বিপুল পরিমাণ বিদেশি মদ আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার সি-শিফটের কর্মকর্তারা ইমিগ্রেশন ও ব্যাগেজ বেল্ট এলাকায় নজরদারি বাড়ান। পরবর্তীতে যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন ৭ যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে আজমুল হকের ব্যাগে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগে ৬ লিটার, মো. নাফিজ সাবাত ও আল আমীন শেখের ব্যাগে ৩.৫০ লিটার করে এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ পাওয়া যায়। একই আন্তর্জাতিক ফ্লাইটে একাধিক যাত্রীর ব্যাগেজে বিপুল পরিমাণ মদ পাওয়ার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আটককৃত মদের বিষয়ে কাস্টমস আইন ও বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনাটি কোনো সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত কি না এবং এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে।

13 September 2026

জনপ্রিয়

চীন, দুবাই ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী দল নিয়ে পঞ্চগড় চিনিকল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

শাহজালালে কাস্টমস গোয়েন্দার অভিযান: ৩৮.৫ লিটার মদসহ আটক ৭

আপডেট সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬