০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিক শিক্ষকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষের নির্দেশ মাউশির

  • আপডেট সময় : ০৪:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 138

মাধ্যমিক শিক্ষকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষের নির্দেশ মাউশির

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের তাগিদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইউনিসেফের কারিগরি সহায়তায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চালু হওয়া এই কোর্সটি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্তরের সব শিক্ষককে এই আদেশ মেনে চলার নির্দেশ প্রদান করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষকরা মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে নিজ নিজ পিডিএস (PDS) আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। পুরো কোর্সটি মোট ছয়টি মডিউলে বিভক্ত। এর মধ্যে প্রথম পাঁচটি মডিউল সম্পন্ন করার পর ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। এই কার্যক্রমের ছবি অথবা ভিডিও নির্ধারিত লিংকে জমা দেওয়ার পর কোর্সটি সম্পন্ন হবে, যার বিস্তারিত নির্দেশনা প্ল্যাটফর্মেই উল্লেখ রয়েছে।

ছয়টি মডিউল এবং শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করার পরেই কেবল শিক্ষকরা অনলাইন থেকে তাদের সনদ ডাউনলোড করতে পারবেন। উক্ত সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে। মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সব শিক্ষককে বাধ্যতামূলকভাবে এই কোর্সটি শেষ করে সনদ সংগ্রহ করতে হবে।

30 October 2026

Spread the love
জনপ্রিয়

কর্মদক্ষতার ভিত্তিতে পুরস্কৃত হলেন ট্রাফিক গুলশান বিভাগের ১১ পুলিশ সদস্য

মাধ্যমিক শিক্ষকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষের নির্দেশ মাউশির

আপডেট সময় : ০৪:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬