০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া বিলে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ: চসিক ও ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 15

ভুয়া বিলে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ: চসিক ও ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ রেলওয়ের ৯৬ লাখ ৯০ হাজার টাকা ভুয়া বিল তৈরি করে আত্মসাতের অভিযোগে রেলওয়ে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং সীমান্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রামের দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আসামিদের তালিকায় রেলওয়ের হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ছাড়াও চসিকের লাইসেন্স ও কর কর্মকর্তা এবং সীমান্ত ব্যাংক পিএলসির সাবেক শাখা ব্যবস্থাপকসহ দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

দুদকের মামলার এজাহার ও অনুসন্ধানসূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়। ‘মেসার্স দি কসমোপলিটন করপোরেশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের চারটি মূল বিলের বাইরে অতিরিক্ত ৯৬ লাখ ৯০ হাজার টাকার একটি সম্পূন্ন ভুয়া বিল তৈরি করে অর্থ পরিশোধ করা হয়েছিল, যার কোনো বৈধ এন্ট্রি রেলওয়ের বিল রেজিস্টারে ছিল না। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ইস্যু করা এই চেকের টাকা পরদিন সীমান্ত ব্যাংকের আগ্রাবাদ শাখার একটি ভুয়া হিসাবে জমা করে পরবর্তীতে তুলে নেওয়া হয়। অনুসন্ধানে দেখা যায়, হিসাব খোলা ও ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে কোহিনুর আক্তার নামে এক শ্রমিকের পরিচয় অপব্যবহার করা হয়েছে, যিনি এই ব্যবসায়িক লেনদেনের বিষয়ে কিছুই জানতেন না। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুদক।

27 October 2026

Spread the love
জনপ্রিয়

শ্যামলীর শিশুমেলার সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে একজন গ্রেফতার

ভুয়া বিলে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ: চসিক ও ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬