মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে ছদ্মবেশে হামলা, হাতবোমা বিস্ফোরণ ও ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় গণপিটুনির শিকার হয়ে তাইজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোরকা পরে দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে বাজারে হামলা চালায় একদল ব্যক্তি। এতে ধারালো অস্ত্রের আঘাতে জহির চৌকিদার ও মহাসিন চৌকিদার এবং বোমার বিস্ফোরণে আজিম, রফিক ও সবুজ আহত হন।
হামলার পর পালানোর সময় একজনকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম তাইজুল ইসলাম।তার বাড়ী মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার কারণ ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।























