০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে এনবিআরের নিবারক অভিযান: ৪ লাখ ৬১ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

  • আপডেট সময় : ০৭:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 15

কক্সবাজারে এনবিআরের নিবারক অভিযান: ৪ লাখ ৬১ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা এবং সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারের উদ্যোগে একটি সফল নিবারক অভিযান পরিচালিত হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে কমিশনারেটের ৩টি ভিন্ন টিম একযোগে কক্সবাজারের চকরিয়া, কক্সবাজার সদর এবং হ্নীলা এলাকায় এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল সম্বলিত অবৈধ সিগারেট আটক করে।

অভিযানে হেরিটেজ টোবাকো (Heritage Tobacco) নামক উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত ‘Marble’ (মার্বেল) ব্র‍্যান্ডের মোট ৪,৬১,০০০ (চার লক্ষ একষট্টি হাজার) শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৭,৬৬,০০০ (সাতাশ লক্ষ ছেষট্টি হাজার) টাকা এবং এর সাথে জড়িত ফাঁকিকৃত রাজস্বের পরিমাণ ২২,৯৫,৭৮০ (বাইশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশত আশি) টাকা। সরকারের রাজস্ব সুরক্ষা, ফাঁকিকৃত রাজস্ব আদায় এবং যেকোনো ধরনের রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এ ধরনের কঠোর ও ধারাবাহিক নিবারক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

কক্সবাজারে এনবিআরের নিবারক অভিযান: ৪ লাখ ৬১ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

আপডেট সময় : ০৭:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬