১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক ও বহিঃখাতের চাপ মোকাবিলায় বাজেটে বিশেষ প্রস্তুতি: অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 169

বৈশ্বিক ও বহিঃখাতের চাপ মোকাবিলায় বাজেটে বিশেষ প্রস্তুতি: অর্থমন্ত্রী

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং বহিঃখাতের সম্ভাব্য চাপ মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার কয়েকটি বিশেষ প্রস্তুতির ব্যবস্থা রেখেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সংসদে চাঁদপুর-২ আসনের সরকারি দলের সদস্য মো. জালাল উদ্দিনের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে রপ্তানি বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ সম্প্রসারণ এবং অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণের মাধ্যমে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষার কৌশল গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি, এলএনজি ও সারের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় বাজেটে বহুমুখী পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি সহায়তা অব্যাহত রাখা। বহিঃখাতের ঝুঁকি মোকাবিলায় সরকার মূলত ‘থ্রি-আর স্ট্র্যাটেজি’ অনুসরণ করছে। এই কৌশলের আওতায় পুনরুদ্ধার পর্যায়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, উত্তরণ পর্যায়ে রপ্তানি বহুমুখীকরণ ও বহিঃখাতকে শক্তিশালী করা এবং পুনর্গঠন পর্যায়ে উৎপাদনশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রবাসী কর্মীদের প্রধান গন্তব্য হওয়ায় সেখানে দীর্ঘস্থায়ী অস্থিরতা কর্মসংস্থান ও প্রবাসী আয়প্রবাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অর্থমন্ত্রী। এই পরিস্থিতি সামাল দিতে সরকার নতুন শ্রমবাজার সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিকল্প শ্রমবাজার হিসেবে রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে বৈধ চ্যানেলে পাঠানো অর্থের ওপর বিদ্যমান ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখা হবে এবং বহিঃখাতের সম্ভাব্য চাপ মোকাবিলায় সতর্কতামূলক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।

31 October 2026

Spread the love
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩

বৈশ্বিক ও বহিঃখাতের চাপ মোকাবিলায় বাজেটে বিশেষ প্রস্তুতি: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৮:১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬