০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে স্বাধীন তদারকি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জাতিসংঘের

  • আপডেট সময় : ০৩:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 38

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে স্বাধীন তদারকি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জাতিসংঘেরবাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে স্বাধীন তদারকি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জাতিসংঘের

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশকালে মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ার জোর দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, জাতিসংঘের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরেই এ ধরনের একটি তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত, বিস্তৃত প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কার্যকর জবাবদিহি নিশ্চিতের সুপারিশ করা হয়। ওই প্রতিবেদনে দেশের জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার দিকে নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে ওঠা যেকোনো অভিযোগ পর্যালোচনা করতে পারে।

এছাড়াও জাতিসংঘের সনদভিত্তিক সংস্থাগুলোর (ট্রিটি বডি) সুপারিশে বিশেষভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, সশস্ত্র বাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে তা সরাসরি তদন্ত করার পূর্ণ আইনি এখতিয়ার ও সুযোগ জাতীয় মানবাধিকার কমিশনকে দিতে হবে।

14 September 2026

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে স্বাধীন তদারকি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জাতিসংঘের

জনপ্রিয়

এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রগতিতে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে: ধীরগতির আহ্বান গবেষক ও বিশ্বনেতাদের

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে স্বাধীন তদারকি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জাতিসংঘের

আপডেট সময় : ০৩:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬