১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, প্রবাসী কল্যাণ ও দেশীয় সংস্কৃতিতে ঐক্যের প্রত্যয়; আইন সচেতনতায় দুবাই পুলিশের বার্তা

সংযুক্ত আরব আমিরাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, প্রবাসী কল্যাণ এবং দেশীয় সংস্কৃতি বিকাশে নিবেদিত সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (বিপিসি) ইউএই-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক, ‘বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দুবাই প্রেস ক্লাবের আজীবন সদস্য মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাহীন ও সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়েতের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী ও বিপুলসংখ্যক সুধীজন অংশগ্রহণ করেন।

মোহাম্মদ ইছমাইলের পবিত্র কোরআন তিলাওয়াত এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম পর্বে প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ছালাম তালুকদার।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট কবি হাসান হাফিজ। তিনি বলেন, প্রবাসে কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিকাশ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে দুবাই পুলিশের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রধান ওমর আফলাতুন সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন, বিশেষ করে সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে বিস্তারিত সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রবাসীরা কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর মতো দায়িত্বশীল সংগঠনের মাধ্যমেও তথ্য আদান-প্রদান ও সমস্যার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এমন সময়োপযোগী আয়োজনের জন্য তিনি বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইকে ধন্যবাদ জানান।

প্রথম পর্বের সমাপনী বক্তব্যে সভাপতি মামুনুর রশীদ দূর-দূরান্ত থেকে আগত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আজমান, ফুজাইরা, আবুধাবি, রাস আল খাইমাহ ও আল আইনসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তুলেছে।

তিনি আরও বলেন, বৃহৎ আয়োজনে কিছু অনিচ্ছাকৃত ত্রুটি থাকতে পারে এবং এর সম্পূর্ণ দায়ভার তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করছেন। অনুষ্ঠানের সফলতার কৃতিত্ব তিনি উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি উৎসর্গ করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও বিভেদমূলক কর্মকাণ্ড পরিহার করে প্রবাসী সমাজের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ। এছাড়াও উপস্থিত অতিথি, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণী ব্যক্তিত্ব ও সফল উদ্যোক্তার হাতে ‘বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, প্রকৌশল ও মেটাল শিল্প, বিজনেসম্যান সার্ভিসেস, স্টিল ফ্যাব্রিকেশন, কৃষি ও রেমিট্যান্স, রিয়েল এস্টেট, সিআইপি সম্মাননা, শিক্ষা ও গবেষণা, প্রবাসীদের অধিকার আদায় ও সমাজসেবা, ফ্যাশন শিল্প, আইনি সহায়তা এবং অটোমোবাইলসহ বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে আমিরাতের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফুর রশীদ রাসেল ও সামিদা চৌধুরী পপি সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া গান পরিবেশন করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সহ-সম্পাদক ইস্তিয়াক আসিফ এবং সাংস্কৃতিক সম্পাদক সায়েম মোহাম্মদ। মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, প্রবাসী সমাজের কল্যাণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: প্রতিমন্ত্রী আমিনুল হক

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, প্রবাসী কল্যাণ ও দেশীয় সংস্কৃতিতে ঐক্যের প্রত্যয়; আইন সচেতনতায় দুবাই পুলিশের বার্তা

আপডেট সময় : ১২:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬