০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর: ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

  • আপডেট সময় : ০৩:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 80

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর: ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

রংপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে যাত্রা করে সৈয়দপুর পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে সড়কপথে রংপুর যাত্রা শুরু করলে সৈয়দপুর থেকে তারাগঞ্জ, পাগলাপীরসহ সড়কের দুই ধারে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতা ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান; গাড়ি থেকে হাত নেড়ে তাঁদের সংবর্ধনার জবাব দেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর জেলা সভাপতি রাম জীবন কুন্ড, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ।

পূজামণ্ডপে প্রবেশ করে সনাতন সম্প্রদায়ের সদস্য ও পূজারিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রংপুর সফর। পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন, যেখান থেকে তাঁর পরবর্তী গন্তব্য রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন। উল্লেখ্য, ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়ে ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, যা আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর: ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ০৩:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬