১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে আবারও স্বেচ্ছাসেবক দলের নেতা খুন, আটক ২

নড়াইলের লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে আবারও স্বেচ্ছাসেবক দলের নেতা ইসলাম শেখ (৫০)’ কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৪ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ইসলাম শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সদস্য ছিলেন। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নাশকতা মামলার আসামি মো: টিপু সুলতান ও স্থানীয় কামরুল ইসলামের সাথে স্থানীয় শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মফিজার শেখ ও নিহত (সাবেক) স্বেচ্ছাসেবক দল নেতা ইসলাম শেখের মধ্যে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও বিরাজমান রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত ইসলাম শেখ উপজেলার লাহুড়িয়া – কালিগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে রঘুনাথপুর কবরস্থানের পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের দলীয় লোকজনসহ ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িততের আটকের চেষ্টা চলছে,লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

14 September 2026

জনপ্রিয়

স্পেনের বার্সেলোনায় শিবচর প্রবাসী ঐক্য পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

নড়াইল লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে আবারও স্বেচ্ছাসেবক দলের নেতা খুন, আটক ২

আপডেট সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬