১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

  • আপডেট সময় : ১২:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 81

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে নিজ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পয়না বাজারে তারিকুল ইসলাম মল্লিক তাঁর মালিকানাধীন ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করছেন।

এর ভিত্তিতে বিকেল ৩টা ১৫ মিনিটে ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় বাজারে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে তাঁর হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়।

অভিযানে তাঁর দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তারিকুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

30 October 2026

Spread the love
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩

নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬