১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাইকিংয়ের ঘটনায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

নওগাঁর মান্দা উপজেলায় ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন’—এমন ঘোষণা দিয়ে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ছাড়া মাইকিংয়ের সময় অটোরিকশায় থাকা এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে ঘোষণা দিতে শোনা যায়। গতকাল রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এ ঘটনায় গত রাতে মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা এবং ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। তিনি মৃত আব্দুল জলিল প্রামাণিক ও মৃত লতিফুন নেছার ছেলে। পুলিশ জানায়, মাইকিংয়ের ঘটনা সম্পর্কে অবগত থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

এদিকে, মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ওই সময় অটোরিকশায় বসে থাকা তারেক নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মো. আব্দুল জলিল সরকার (৫০) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মান্দা উপজেলার নবগ্রাম তালাপাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাবা মৃত গমা সরকার এবং মা মৃত ছানেরা বেগম।

মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

29 October 2026

Spread the love
জনপ্রিয়

রাজধানীতে আসছিল ৫ লাখ ইয়াবার চালান, জব্দ হলো যাত্রাবাড়ীতে

নওগাঁয় মাইকিংয়ের ঘটনায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

আপডেট সময় : ১১:৩৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬