১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’: আলোচনায় রাজারহাটের ইউএনও

  • আপডেট সময় : ০৪:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • 70

দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’: আলোচনায় রাজারহাটের ইউএনও

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করে নতুন করে আলোচনায় এসেছেন। গত বুধবার (২১ অক্টোবর) উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়।

বক্তব্যে দেড় মিনিটে ২৫ বার ‘স্যার’ সম্বোধনের পাশাপাশি ইউএনও বেশ কিছু প্রশাসনিক ও স্থানীয় দাবি তুলে ধরেন। তিনি কারিগরি শিক্ষার গুরুত্ব উল্লেখ করে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপনের জন্য মন্ত্রীর কাছে অনুরোধ জানান। পাশাপাশি নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন, ভিজিএফের চাল বস্তাবন্দী করার আধুনিক উদ্যোগ এবং সরকারি কর্মচারীদের উদ্দীপনা বাড়াতে নবম পে-স্কেল বিবেচনার জন্য তিনি মন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রাণমন্ত্রী ছাড়া ও কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও তানজিলা তাসনিম এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারে দায়িত্ব পালনকালে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগে আলোচনা- সমালোচনায় এসেছিলেন।

29 October 2026

Spread the love
জনপ্রিয়

রাজধানীতে আসছিল ৫ লাখ ইয়াবার চালান, জব্দ হলো যাত্রাবাড়ীতে

দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’: আলোচনায় রাজারহাটের ইউএনও

আপডেট সময় : ০৪:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬