০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমি-ফ্ল্যাটের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ, বাউফলের মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় জমি ও ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মো. মাসুম বিল্লাহ (৬০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার বাহির দাসপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, ‘ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সাভারের আশুলিয়া এলাকায় ‘ব্রাইট সিটি’ নামে প্রকল্প দেখিয়ে জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণের প্রলোভন দেখানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে ৩৬ মাসে দ্বিগুণ অর্থ অথবা ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৮৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

‎পরবর্তীতে ভুক্তভোগীরা প্রতিষ্ঠানের কার্যালয় তালাবদ্ধ দেখতে পান। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

‎মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. আবু সাঈদ বলেন, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাসুম বিল্লাহর অবস্থান শনাক্ত করা হয়। পরে বাউফল থানা পুলিশের সহযোগিতায় বাহির দাসপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরা পশ্চিম থানা পুলিশের অনুরোধে বাউফল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

‎গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
‎পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের শনাক্ত এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত চলছে।

14 September 2026

জনপ্রিয়

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

জমি-ফ্ল্যাটের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ, বাউফলের মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০০:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬