০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোসুন্দরপুরে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চাঞ্চল্যকর বারী হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি মো. রবিউল (৫৩)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২১ অক্টোবর) রাত ৩টা ১০ মিনিটে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি এবং চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানিক দল জানতে পারে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর বারী হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি মো. রবিউল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নামোসুন্দরপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রবিউল রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. জামাল উদ্দিন।

র‌্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রবিউলকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬