১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাইক্রোবাস থেকে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

আটক আসামিরা হলেন–ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের রুহুল আমীন (২৬) ও পদ্মপুকুর গ্রামের লিয়াকত (৪৩)।

বুধবার (১৪ অক্টোবর)এসআরবি-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ অক্টোবর রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুরে ধলেশ্বরী টোল প্লাজাসংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাস থেকে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, দুটি মুঠোফোন এবং মাদক কেনাবেচার নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে।

এসআরবি-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মানব পাচার, মাদক কারবার, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা এসআরবিকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

31 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩

কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

আপডেট সময় : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬