০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিংমলের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মো. আবুল বাশার তালুকদার।

তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ঘটনার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। গুলির ঘটনায় সিসিটিভি ফুটেজের ওপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হবে।’

আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল বাশার তালুকদার বলেন, ‘আমরা এখনো তার সঙ্গে কথা বলতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এর আগে আসিফ আকবর জানান, শনিবার ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিংমলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি শপিংমলের ওপরের তলায় নিজের অফিসে ছিলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান তিনি।

ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হামলাকারীদের শনাক্ত করতে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

28 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০২:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬