০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু আজ

  • Md.Rasel Khan
  • আপডেট সময় : ০৪:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 53

আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতাসহ দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আজ বুধবার (১৭ জুন) বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিচার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে এবং এরপর সাক্ষ্যগ্রহণ পর্ব শুরুর মধ্য দিয়ে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারিক ধাপে অগ্রসর হবে। এর আগে গত ২০ মে ট্রাইব্যুনাল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ জুন দিন ধার্য করেছিলেন।

মামলার চার আসামির মধ্যে বর্তমানে উজিরপুর থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ এখনো পলাতক রয়েছেন। এই মামলার ভুক্তভোগী দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, নিহত টিপু ও কবির ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিপক্ষ। তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে একটি পরিকল্পিত ষড়যন্ত্র করা হয় এবং ওই পরিকল্পনার অংশ হিসেবে তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি টিপু ও কবিরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার পর, আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে কথিত ‘ক্রসফায়ারের’ নাটক সাজিয়ে তাদের নির্মমভাবে হত্যা করা হয় বলে প্রসিকিউশন দাবি করেছে।

14 September 2026

জনপ্রিয়

দুমকিতে ১৫০ বছরের প্রতিমা চুরি, চার মাস পর উদ্ধার ‎

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু আজ

আপডেট সময় : ০৪:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬