১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ভূ‌মি সেবায় চরম অনিয়ম, অফিস তালা মেরে গাঢাকা কর্মকর্তাদের

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। নির্ধারিত অফিস চলাকালীন দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ১৪ হাজার মানুষ কাঙ্ক্ষিত ভূমি সেবা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভ প্রকাশ করছেন। গত রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টায় অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি কক্ষের দরজায় তালা ঝুলছে, অথচ জানালা খোলা এবং বাইরে বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।

অফিসে সেবা নিতে আসা ভুক্তভোগীদের দাবি, নিয়ম অনুযায়ী সেবা পাওয়ার ক্ষেত্রেও নানা ভোগান্তি ও অতিরিক্ত টাকা দেওয়ার চাপ সহ্য করতে হয়। নবগ্রামের চলবল গ্রামের বাসিন্দা নির্মল মল্লিক জানান, মিউটেশনের কাজের জন্য অফিস সহায়ক সৈয়দ মিন্টুকে তিনি ৫ হাজার টাকা দিলেও কাগজে নানা ভুল করা হয়েছে। তালাবদ্ধ অফিসের বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে নামাজ, দুপুরের খাবার ও পারিবারিক অসুস্থতার অজুহাত দেখিয়ে দ্রুত মোটরসাইকেলে অফিসে আসেন অফিস সহায়ক মিন্টু। তবে স্থানীয়দের অভিযোগ, নিয়মিতই অফিস বন্ধ রেখে বাড়িতে চলে যান তিনি। এছাড়া ঘটনার সময় ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. রাজ্জাকের ফোনও বন্ধ পাওয়া যায়।

অফিস চলাকালীন কর্মকর্তা-কর্মচারীদের এই অনুপস্থিতি এবং গ্রাহক হয়রানির বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় অধিবাসীরা নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

13 September 2026

জনপ্রিয়

‘অপহরণ’ বলে ছড়ানো ভিডিওটি খণ্ডিত, পূর্ণাঙ্গ ফুটেজে দেখা গেল বস্তা থেকে বেরিয়ে রিকশায় নজরুল!

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

মাদারীপুরে ভূ‌মি সেবায় চরম অনিয়ম, অফিস তালা মেরে গাঢাকা কর্মকর্তাদের

আপডেট সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬