১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর শহরে এ শোভাযাত্রা বের হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা গ্রুপের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ১০টার দিকে সিংগাইর উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়ন থেকে আফরোজা খানম রিতা গ্রুপের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে পৃথক পৃথক মিছিল নিয়ে পৌর শহরের দেওয়ান কমপ্লেক্সের সামনে এসে জড়ো হন। এসময় নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগান ও পদচারণায় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে দেওয়ান কমপ্লেক্সের সামনে থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল আলম শ্যামলের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি পৌর বাজার, থানা ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে সিংগাইর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন (এজিএস)। যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বেলায়েত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আকুল, তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, জামির্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সায়েস্তা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফ হোসেন মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন এবং জয়মন্টপ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পারভেজ খান সুরুজ।

উক্ত কর্মসূচিতে জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. মহসিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইস্তাফুর রহমান, দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খোকন, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সায়েদ আলী ও জিন্নত আলী, যুগ্ম-সম্পাদক রিপন উদ্দিন, আতাউর রহমান আতা ও ইমরান খান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। কৃষক দলের পক্ষ থেকে উপজেলা কৃষকদলের সিনিয়র সভাপতি বিপ্লব দেওয়ান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাবুল হক অংশ নেন।

ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম খান, সাধারণ সম্পাদক আলমাস কবির ও সহ-সাংগঠনিক সম্পাদক চুন্নু মিয়া, চান্দহর ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম ঢালী, বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সোহেল ও যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন, তালেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারা মিয়া, বলধারা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. দিলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং জামশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক। এছাড়াও যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে চান্দহর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গগন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাকিল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান রাসেল ও কলেজ ছাত্রদল নেতা শাহিলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এ শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন।

14 September 2026

জনপ্রিয়

স্পেনের বার্সেলোনায় শিবচর প্রবাসী ঐক্য পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সিংগাইরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় : ০৫:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬