১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে ৫১৩ সড়কে প্রাণ হারিয়েছেন ৪৮১ জন, গড়ে দৈনিক মৃত্যু সাড়ে ১৫ জনের বেশি

  • আপডেট সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 92

আগস্টে ৫১৩ সড়কে প্রাণ হারিয়েছেন ৪৮১ জন, গড়ে দৈনিক মৃত্যু সাড়ে ১৫ জনের বেশি

সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশের সড়কগুলোতে ৫১৩টি দুর্ঘটনায় অন্তত ৪৮১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৬৬৪ জন। বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক সংবাদমাধ্যম এবং নিজস্ব উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করেছে সংস্থাটি। তথ্যে দেখা যায়, জুলাই মাসের তুলনায় আগস্টে প্রাণহানির হার বেড়েছে; জুলাইয়ে প্রতিদিন গড়ে ১৩.৪১ জন মারা গেলেও আগস্টে তা বেড়ে দাঁড়ায় ১৫.৫১ জনে। মোট নিহতদের মধ্যে ৬১ জন নারী এবং ৫৮ জন শিশু।

দুর্ঘটনার ধরণ বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল খাতে। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন প্রাণ হারিয়েছেন, যা মোট মৃত্যুর ৩৬.৫৯ শতাংশ। এছাড়া সড়ক দুর্ঘটনায় ১০২ জন পথচারী এবং বিভিন্ন যানবাহনের ৬৭ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। সড়কের ক্ষেত্রে সর্বোচ্চ ৪২.৩০ শতাংশ (২১৭টি) দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। পাশাপাশি জাতীয় মহাসড়কে ১৬৩টি, শহরের সড়কে ৭১টি এবং গ্রামীণ সড়কে ৬২টি দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো (৩৮ শতাংশ) এবং মুখোমুখি সংঘর্ষই ছিল এসব দুর্ঘটনার মূল কারণ।

বিভাগ ও জেলাভিত্তিক তথ্যে ঢাকা বিভাগে দুর্ঘটনার হার ছিল সর্বাধিক; যেখানে ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে বগুড়ায় সর্বোচ্চ ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। অপরদিকে, রাজধানী ঢাকায় ৪৮টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন।

31 October 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

আগস্টে ৫১৩ সড়কে প্রাণ হারিয়েছেন ৪৮১ জন, গড়ে দৈনিক মৃত্যু সাড়ে ১৫ জনের বেশি

আপডেট সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬